সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন মূল্য নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি। নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। ফলে নতুন দামে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের ১৩ টাকা কম দিতে হবে।

এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নির্ধারিত অন্যান্য এলপিজি সিলিন্ডারের দাম হলো—সাড়ে ৫ কেজি ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এসব দাম সেপ্টেম্বর মাসে প্রযোজ্য থাকবে।